ঈদের আগে বা পরে ফিতরা দেয়ার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

সৌদিতে ফিতরা নেয়ার যোগ্য লোক খুব কম। প্রবাসী বাঙ্গালীরা নিজ দেশে উপযুক্ত প্রার্থীর নিকট ঈদের ২/৩ দিন আগে কিংবা ৫/৭ দিন পরে ফিতরা পৌঁছালে ফিতরা আদায় হবে কি? অথবা ঈদের নামাযের আগে প্রার্থীকে পৌঁছানো নিয়্যাত আলাদা রেখে দিলে পরে পাঠানোর সুযোগ আছে কি? দেশের ইসলামী সংগঠনকে ফিতরা দেয়া যাবে কি?

উত্তর

হ্যাঁ, এভাবে দিলেও সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। এতে কোন গুনাহ হবে না। তবে উত্তম হলো ঈদের নামাযের আগেই ফিতরার টাকা গরীবদের নিকট পৌঁছে দেয়া। আগে আলাদা করে রেখে পরে পাঠিয়ে দিলে ফিতরা আদায় হয়ে যাবে।

সহীহ ইসলামী সংগঠনকে ফিতরা দেয়া যাবে যদি নিশ্চিতভাবে জানা যায় যে, তারা ফিতরার টাকা সঠিক খাতে অর্থাৎ গরীব-মিসকীনদেরকে মালিক বানিয়ে দেয়। উল্লেখ্য, সহীহ ইসলামী সংগঠন হওয়ার শর্ত হলো, তাদের ঈমান-আকীদা সহীহ থাকতে হবে। যদি এসব ঠিকমত পাওয়া যায়, তাহলে তাদেরকে যাকাত-ফিতরার টাকা দেয়া যায় এবং তারা সে টাকা গরীব-মিসকীনদের খাতে ব্যয় করবে।

[প্রমাণঃ ফাতওয়া শামী, ১:১৯২-১৯৪# আল বাহারুলরা রায়িক, ২:২৫৫]

ঈদের আগে বা পরে ফিতরা দেয়ার হুকুম | ইসলামী যিন্দেগী