মসজিদে মান্নতের হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

অনেক সময় লোকেরা মসজিদে মান্নত করে। যেমন বলে, আমার ওমুক কাজ সমাধা হলে মসজিদে একটি বকরী দিব। এসব জানোয়ারের বিক্রিত অর্থ মসজিদের কাজে লাগানো জায়িয হবে কি-না? আর যদি জায়িয না হয় তাহলে উক্ত টাকা পাওয়ার যোগ্য কে? যদি মসজিদের ইমাম-মুয়াযযিন গরীব হয়, তাহলে তারা কি এ অর্থ গ্রহণ করতে পারবে?

উত্তর

মসজিদের নামে কোন কিছুর মান্নত হয় না। কারণ, মান্নতের টাকা সেসব খাতে ব্যয় করতে হয়, যে সব খাতে যাকাতের অর্থ ব্যয় করা যায়। আর মসজিদে যাকাতের টাকা ব্যয় করা যায় না। তাই মসজিদের নামে মান্নত সহীহ হয় না। এতদসত্ত্বেও যদি কেউ মসজিদে মান্নত করে তাহলে তা পুরণ করা জরুরী নয়। তারপরও যদি কেউ আদায় করে তাহলে সেই মাল নফল দান হিসেবে গণ্য হবে এবং সেসব জিনিস বিক্রি করে টাকা মসজিদের কাজে ব্যয় করা যাবে। আর উক্ত টাকা দ্বারা ইমাম-মুয়াযযিনের বেতনও দেয়া যায়। কিন্তু সরাসরি ইমাম-মুয়াযযিনকে দেওয়া যাবে না। [প্রমাণঃ দারুল উলূম ১২:১২৯; রদ্দুল মুহতাব ৩:৭৩৫]

মসজিদে মান্নতের হুকুম | ইসলামী যিন্দেগী