মাসাইল
১০০%
তিন তালাকপ্রাপ্তা স্ত্রীকে নিয়ে সংসারকারী স্বামীর সঙ্গে লেনদেন
প্রশ্ন
একজন পুরুষ তার স্ত্রীকে তিন তালাক দেয়ার পর পুনরায় তার সঙ্গে সংসার করছে। এমন ব্যক্তির সঙ্গে লেনদেন এবং মেলামেশা করা কতটুকু উচিত হবে?
উত্তর
যদি কোন মুসলমান তার স্ত্রীকে তিন তালাক দেয়ার পর ইদ্দত শেষে শরী‘আতের হুকুম মুতাবিক অন্যত্র বিয়ে করে। অতঃপর দ্বিতীয় স্বামীর যৌন মিলনান্তে বিচ্ছেদের পর ইদ্দত পালনের শেষে দ্বিতীয়বার বিবাহ করা ছাড়াই তার সঙ্গে ঘর-সংসার করতে আরম্ভ করে, তাহলে তাকে সমাজ থেকে বয়কট করতে হবে। তার সঙ্গে কোন প্রকার উঠা-বসা, সৌজন্য সাক্ষাৎ জায়েয হবে না। এতে যেন সে অপারগ হয়ে তাওবা করতে বাধ্য হয় এবং বিবিকে পৃথক করে দেয় বা শরী‘আত নির্দেশিত পন্থা গ্রহণ করে। [প্রমাণঃ সূরা আন‘আম ৬৮ # ফাতওয়া মাহমূদিয়া ৪:২৮৭]