যুব কল্যাণ প্রজেক্ট এর নামে সদস্যপদ গ্রহণ
প্রশ্ন
সম্প্রতি যুব কল্যাণ প্রজেক্ট নামে সরকার অনুমোদিত একটি সংস্থা আত্মপ্রকাশ করেছে। তাদের উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন করা। সদস্য হওয়ার পদ্ধতি হচ্ছে, নিধারিত মূল্য পরিশোধ করে সংস্থার ফরম সংগ্রহ করতে হয়। অতঃপর সেটা পূরণ করে জমা দিলে তাকে আরো দু’টি ফরম দেয়া হয়। (প্রথমোক্ত ফরমের টাকার কিছু অংশ সংস্থা ও সংস্থার সদস্যদের নামে জমা থাকে) সে উক্ত ফরম দু’টি একটি বিক্রয় করে অন্যদেরকে সদস্য বানাবে। অতঃপর তাদের প্রত্যেকে আবার দু’জন করে সদস্য বানাবে। এরপর এ চারজন বানাবে আটজন সদস্য। এভাবে সদস্য সংগ্রহের কার্যক্রম চলতেই থাকবে। উল্লেখ্য যে, যখন প্রথম ব্যক্তির দ্বারা সদস্য সংখ্যা দাঁড়াবে আট-এ তখন যে, সংস্থার পক্ষ থেকে প্রাপ্ত হবে ৪০০/- টাকা। আর যখন এরূপ সদস্য সংখ্যা হবে চৌষট্রি, তখন সে পাবে ৩২০০/- টাকা। তেমনিভাবে যখন এরূপ সদস্য সংখ্যা হবে এক হাজার চব্বিশজন, তখন সে পাবে, ১,০২৪০০/- টাকা। এখন প্রশ্ন হচ্ছে, উল্লেখিত সংস্থার সদস্যপদ গ্রহণ করা ও সদস্য সংগ্রহের মাধ্যমে প্রাপ্ত টাকা গ্রহণ করা শরী‘আতের দৃষ্টিতে বৈধ হবে কি-না?
উত্তর
প্রশ্ন বর্ণিত নব আবিষ্কৃত অল্প সময়ে স্বল্প পরিশ্রমে দারিদ্র্য বিমোচনের যে উপায় প্রশ্নে উল্লেখ করা হয়েছে শরী‘আতের দৃষ্টিতে তা বৈধ হওয়ার কোন উপায় নাই। কারণ, লেন-দেনের ক্ষেত্রে শরী‘আত যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এটা সেগুলোর মধ্যে অন্যতম। অধিক মুনাফা অর্জন করার নিয়্যাত কোন ব্যবসা-বাণিজ্য ছাড়াই ফরম ক্রয় করার পর তা বিক্রয় করার জন্য ফরম প্রচারের নব আবিষ্কৃত পদ্ধতিটি সুদ ও জুয়ার অন্তর্ভুক্ত হওয়ায় এটা সম্পূর্ণ হারাম। [সূরা বাকারাহ ৩:২৭৫, ২৭৬; সূরা আলে ইমরান ৪:১৩০; মিশকাত শরীফ ২৪৪]