মাসাইল
১০০%
নিকবর্তী আত্মীয়দের বাদ দিয়ে দুরবর্তী লোকদের যাকাত দেয়ার হুকুম
প্রশ্ন
নিজ দাদী শ্বাশুড়ীর বিধবা, দুস্থ-অসহায় ও গরীব দুই সহোদর বোনকে বঞ্চিত করে, যথেষ্ট পরিমাণ যাকাত-ফিতরার টাকা অজানা ভিন্ন স্থানের লোকদের দেয়া উচিত হবে কি?
উত্তর
নিজ গরীব আত্মীয়-স্বজন, দরিদ্র পাড়া-প্রতিবেশী ও ঘনিষ্ঠ ইয়াতিম-মিসকীনদের না দিয়ে অন্য এলাকার অচেনা-অজানা গরীবদেরকে যাকাত ফিতরা দিলে তা আদায় হয়ে যাবে, কিন্তু সাওয়াব কম হবে। যাকাত আদায়ের বেলায় উচিত হল নিজের নিকটবর্তী গরীব আত্মীয়-স্বজন ও পাড়া- প্রতিবেশীদেরকে প্রথম প্রদান করা। অতঃপর দূরবর্তী আত্মীয় (যেমন প্রশ্নে বলা হয়েছে) এরপর দূরবর্তী এলাকার গরীবদের দেয়া। তবে নিজ এলাকা থেকে অন্য এলাকার লোক বেশী অসহায় হলে, সেক্ষেত্রে অন্য এলাকায় যাকাত প্রেরণ করতে পারে। তাতে কোন অসুবিধা নেই।
[প্রমাণঃ হিদায়া১:২০৮:২৯২ আহসানুল ফাতওয়া, ৪:২৯৪# ফাতওয়া রহিমিয়া ৫:১৫৫]