মাসাইল
১০০%
কর্মচারীরা নামায রোযা না করলে মালিক দায়ী হবে
প্রশ্ন
হোটেলে কিছু কর্মচারী কাজ করে, তারা যদি নামাযের সময়ে নামায না পড়ে এবং রোযার মাসে রোযা না রাখে তাহলে এর জন্য পরকালে মালিককে জবাবদিহী করতে হবে কি না? উল্লেখ্য ঠিক নামাযের সময় তাদের ডিউটি থাকে, তারা ঐ সময় নামায পড়তে পারে না আর মালিক ও পড়তে বলে না, অনেক ক্ষেত্রে অনুমতিও দেয় না। এতে মালিক গুনাহগার হবে কি?
উত্তর
হোটেল বা যে কোন অফিস চলা কালীন সময় নামাযের সময়ে মালিক যদি নিজের স্বার্থে মুখ বুজে থাকে তাহলে আখেরাতে তাকে অবশ্যই জবাবদিহী করতে হবে। কেননা হাদীস শরীফে আছে, তোমরা প্রত্যেকেই জিম্মাদার সুতরাং প্রত্যেককেই তার জিম্মাদারী সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। অতএব প্রত্যেককেই তার অধিনস্তদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। (রহীমিয়াহ-৬-৩১৮)