তিন তালাকের বিধান
প্রশ্ন
জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে তিন তালাকের মাধ্যমে সম্পর্ক বিচ্ছেদ করেন। এভাবে চার মাস অতিবাহিত হলে পুনরায় হালালা ব্যতিরেকে উক্ত স্ত্রীকে গ্রহণ করেন। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে আমাদের জিজ্ঞাসা হচ্ছে এই যে, ইসলামে এ ধরনের কোন বিধান আছে কি? আর এমন ব্যক্তি যদি কোন মসজিদের ইমাম হন তাহলে এরূপ ইমামের পিছনে মুসল্লীদের নামায আদায় করা সহীহ হবে কি?
উত্তর
কুরআন ও হাদীসের আলোকে তিন তালাক দেয়ার পর শর‘ঈ হালালা ব্যতীত উক্ত স্ত্রীকে গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম এবং তাদের ঔরসজাত সন্তানও জারয সন্তান হিসেবে বিবেচিত হবে। এমতাবস্থায় তাদের উভয়ের যৌন মিলন যিনা হিসেবে বিবেচিত হবে। বর্ণনা অনুযায়ী উক্ত ব্যক্তি যিনা তথা জঘন্যতম কবীরা গুনাহে লিপ্ত বিধায় সে ফাসিক, আর ফাসিক ব্যক্তির ইমামতীর হুকুম ইমামতির পর্বে বর্ণিত হয়েছ। [প্রমাণঃ সূরা বাকারাহ: ২৩০# হিদায়াহ, ২:৩৯৯ # মিশকাত শরীফ- ২:২৮৪]