মাসবূকের নামায
প্রশ্ন
চার রাকা’আত বিশিষ্ট নামাযে ইমামের সাথে এক রাকা’আত পেয়ে অবশিষ্ট নামাযের প্রথম রাকা’আতে না বসলে
জনৈক ব্যক্তি চার রাক’আতওয়ালা ফরজ নামাযে ইমামের সাথে এক রাক’আত পেল। অতঃপর ইমামের সালাম ফিরানোর পরে সে এক রাক’আত পড়ে বসতে ভুলে গিয়ে তার পরের রাক’আত পড়ে ইচ্ছা করে না বসে বাকী নামায শেষ করে সাহু সিজদাহ্ দিয়েছে। এমতাবস্থায় তার নামায হবে কি-না?
উত্তর
হ্যাঁ, এমতাবস্থায় তার নামায হয়ে যাবে। কারণ প্রথম বৈঠক তরক হয়েছে যা ওয়াজিব ছিল। পরে সাহু সিজদার দ্বারা তার ক্ষতিপূরণ হয়ে গেছে। তবে এক রাকা’আত পড়ে না বসা সত্বেও ঐ ব্যক্তি যদি পরের রাক’আতে ইচ্ছা করে বৈঠক করতেন তাহলে সিজদায়ে সাহু ছাড়াই নামায সহীহ হতো। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ৩:৩৮৩ # ফাতাওয়া শামী, ১:৫৯৭ # আদদুররুল মুখতার ১:৫৯৬]
ويقضي أول صلاته في حق قراءة، وآخرها في حق تشهد، فمدرك ركعة من غير فجر يأتي بركعتين بفاتحة وسورة وتشهد بينهما، وبرابعة الرباعي بفاتحة فقط. (الدر المختار للحصفكي:1 / 596)