মাসাইল
১০০%
বিবাহিত যিনা করলেন
মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫আইন ও দন্ডবিধি, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
যদি কোন মহিলা বিবাহের পর স্বামীর ঘরে থাকাকালীন অন্য কোন পুরুষের সাথে মেলামেশা করে, তাহলে মহিলা কি তালাক প্রাপ্তা হয়ে যাবে? এমনিভাবে যদি কোন পুরুষ বিবাহের পরে অন্য কোন নারীর সাথে মেলামেশা করে তাহলে কি বিবাহ ভেঙ্গে যাবে?
উত্তর
উল্লেখিত উভয় অবস্থায় স্বামী- স্ত্রীর বিবাহের কোন ক্ষতি হবে না বটে, তবে তারা যিনাকারী ও ব্যভিচারী রূপে গণ্য হবে। তাদের অন্যায় প্রমাণিত হলে ইসলামী রাষ্ট্রীয় আইনে তাদের শাস্তি হচ্ছে, পাথর মেরে হত্যা করা।
তবে সেই মহিলা যদি স্বামীর অন্য ঘরের ছেলের সাথে মেলামেশা করে থাকে, তবে সেই স্বামী-স্ত্রী মহাপাপী হবেই, সেই সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যাবে। [প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম ৯:৯৮, ফাতাওয়া রাহীমায়া ২:১৪৩]