নামাযে সূরায়ে ফাতিহা দোহরিয়ে পড়লে সিজদায়ে সাহু

মুফতী মনসূরুল হক সাহেব৫ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

নামাযে সূরা ফাতিহা বা সূরা ফাতিহার কোন আয়াত দোহরিয়ে পড়লে কি সাহু ‍সিজদা দিতে হবে?

উত্তর

নামাযে ভুলবশত: সূরা ফাতিহা দোহরিয়ে পড়লে, সাহু সিজদা দিতে হবে। অবশ্য যদি সূরা ফাতিহার কোন এক আয়াত দোহরিয়ে পড়ে, তাহলে সিজদায়ে সাহু করতে হবে না। [প্রমাণ: ফাতাওয়া শামী ১ # ফাতাওয়া দারুল উলূম, ৪:৩৯৬, ৪০৬]

নামাযে সূরায়ে ফাতিহা দোহরিয়ে পড়লে সিজদায়ে সাহু | ইসলামী যিন্দেগী