লন্ড্রীতে কাপড় পরিবর্তন হয়ে গেলে

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৪ ফেব্রুয়ারি, ২০২৫কাপড় পানি যায়গা পাক নাপাক

প্রশ্ন

লন্ড্রীতে বা ধোপার কাছে কাপড় ধোলাই করতে দেয়ার পরে ঘটনাক্রমে যদি কাপড় পরিবর্তন হয়ে জনের আরেকজনের কাছে চলে যায় তাহলে এমতাবস্থায় ঐ পরিবর্তিত কাপড় গ্রহণ করার ফি হুকুম? উভয় কাপড়ের মূল্যে যদি তারতম্য থাকে তাহলে আলাদা কোন বিধান আছে কি? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

ফাতওয়ায়ে শামী এবং অন্যান্য ফিকহের কিতাব দ্বারা বুঝা যায় যে, এই অবস্থায় পরিবর্তিত কাপড় গ্রহণ করা জায়েয। (আযীযুল ফাতওয়া- ৭৫৭)

লন্ড্রীতে কাপড় পরিবর্তন হয়ে গেলে | ইসলামী যিন্দেগী