মাসাইল
১০০%
বিয়েতে কাবিন রেজিষ্ট্রি করার হুকুম
প্রশ্ন
আমাদের দেশে বিয়েতে যে কাবিন রেজিষ্ট্রি করা হয়, এটা শরয়ী দৃষ্টিকোণে কতটুকু জরুরী? শরী‘আতে এর কোন ধর্তব্য আছে কি-না?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে বিবাহের সময় সরকারী রেজিষ্ট্রিরে কাবিন রেজিষ্ট্র করা বা বিবাহের বিস্তারিত বিষয়বস্তু লিপিবদ্ধ করে রাখা জরুরী কিছু নয়। স্বাক্ষীদের উপস্থিতিতে মহর ধার্য করে ঈজাব কবুলের দ্বারা বিবাহ পরিপূর্ণ হয়ে যায়। তবে রাষ্ট্রিয় আইন হিসাবে বা অন্য কোন প্রয়োজনে কাবিন রেজিষ্ট্রি করা জায়েয আছে। শরী‘আতে এতে কোন নিষেধাজ্ঞা নেই। [প্রমাণঃ ফাতওয়া মাহমূদিয়া ৩:২৫৭# দারুল উলূম ৭:৮৫# ইমাদাদুল মুফতীন, ৫২৫]