টিচার হয়ে পরিক্ষা হলে গার্ড দেয়ার হুকুম
প্রশ্ন
পরীক্ষা হলে নকল চলাকালীন সময় উপরস্থ কর্মকর্তার নির্দেশ অনুযায়ি বা নেতার নির্দেশ অনুযায়ি নকলে বাঁধা না দিলে আমি দায়ি থাকবো কি ?
উত্তর
হ্যা। দায়ী হবেন। এটা আমানতের খিয়ানত। ছাত্ররা যেন কোন প্রকার নকল না করে সুষ্ঠুভাবে পরীক্ষা দেয়, এটা দেখাশোনা করার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের। এর লঙ্ঘণের অধিকার উপরস্থ কর্মকর্তার নেই। এটা তার ব্যক্তিগত এবং আইনবিরোধী আদেশ। যা মানতে অধীনত কেউ বাধ্য নয়। তাই আপনার উচিত ছাত্রদের নকল করতে না দেয়া। যদি ইচ্ছেকৃত নকল করতে দেয়া হয়, তাহলে আদেশদাতা এবং সুযোগদাতা উভয়ে গোনাহগার হবেন।
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
عنابنعمرقال : قالرسولاللهصلىاللهعليهوسلمالسمعوالطاعةعلىالمرءالمسلمفيماأحبوكرهمالميؤمربمعصيةفإنأمربمعصيةفلاسمععليهولاطاعة