মাসাইল
১০০%
নির্দিষ্ট কোন পশু কুরবানীর মান্নত করলে করণীয়
প্রশ্ন
এক ব্যক্তির একটি গরু হারিয়ে গেল, সে মান্নত করল যে হারানো গরুটি পেলে সেটিকে আল্লাহর ওয়াস্তে কুরবানী করব। এরপর সে গরুটি পেল। কিন্তু, সেটা তার প্রয়োজন। এমতাবস্থায় সে যদি ঐ গরুটিকে রেখে অন্য আরেকটি তান বদলে কুরবানী করে তাহলে এটা কি জায়েয হবে, নাকি নির্দিষ্ট ঐ গরুটাকেই কুরবানী করতে হবে?
উত্তর
নির্দিষ্ট ঐ গরুটাকেই কুরবানী করতে হবে। তার বদলে অন্য কোনটি গ্রহণ যোগ্য হবে না। কুরবানীর দিনগুলিতে যদি সেটাকে কুরবানী করার সুযোগ না হয় তাহলে সেটাকে জীবিত সদকা করে দিতে হবে। (ফাতওয়ায়ে মাহমুদিয়া-৪-৩০৩)