মাসাইল
১০০%
নামাযের মধ্যে টুপি পরিধান করা
প্রশ্ন
নামাযের মধ্যে যদি সিজদাহ্ অবস্থায় মাথা থেকে টুপি পড়ে যায়, তাহলে উভয় হাত দ্বারা টুপি উঠিয়ে পরে নিলে নামায ফাসিদ হবে কি না?
উত্তর
টুপি যদি এক হাত দ্বারা উঠিয়ে মাথায় রাখা হয়, তাতে নামায ফাসিদ হবে না। কিন্তু যদি দু’হাত দ্বারা উঠিয়ে মাথায় পরা হয়, তবে নামায ফাসিদ হয়ে যাবে। কারণ, দু’হাত দ্বারা পরিধান করলে আমলে কাসীর। আর আমলে কাসীর দ্বারা নামায ফাসিদ হয়ে যাবে। [প্রমাণ: দু: মু: ১:৬২৪ # আহসানুল ফাতাওয়া, ৩:৪২০ # ফাতাওয়া শামী, ১:৬২৫]