কুরবানীর পশু বিক্রি করে ফেললে করণীয়

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২৪ এপ্রিল, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

কোন ব্যক্তি কুরবানীর নিয়তে একটি পশু কিনেছিল। কিন্তু কোন কারণ বশতঃ কুরবানীর আগেই সেটি বিক্রি করে ফেলতে হল। এখন ঐ টাকাটা সে কোথায় খরচ করবে?

উত্তর

ঐ টাকা সদকাকরে দেবে এবং নিজে তাওবা-ইস্তিগফার করতে থাকবে। আর তার উপর যদি কুরবানী ওয়াজিব হয়ে থাকে তাহলে অন্য একটি পশু কিনে কুরবানী করতে হবে। (আপকেমাসাইল ৪-১৮৪)

কুরবানীর পশু বিক্রি করে ফেললে করণীয় | ইসলামী যিন্দেগী