পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলে স্বীকার করা

প্রশ্ন

নিজের পিতা ছাড়া অন্য কাউকে (টাকার লোভে) পিতা বলে স্বীকার করা কি ধরনের অপরাধ?

উত্তর

নিজের পিতা ছেড়ে অন্য কাউকে পিতা বলে স্বীকার করা জায়িয নয়। এ ব্যাপারে মহান আল্লাহ কুরআনে পাকে ঘোষণা করেন, “তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাক। এটাই আল্লাহর নিকট ন্যায় সঙ্গত”। এ আয়তের দ্বারা বুঝা যায় যে, অনেকে অপরের সন্তানকে নিজ পুত্র বলে আহবান করে বা নিজের পিতা ছেড়ে অন্যকে পিতা বলে সম্বোধন করে, এটা শরী‘আতের দৃষ্টিতে বঞ্ছনীয় নয়। নিজের বংশ, যে অন্যের দিকে সম্পর্কিত করে তার সম্বন্ধে কঠোর সাবধান বাণী সম্বলিত হাদীস আছে। তা হলো, হুযুর ﷺ বলেন, “যে ব্যক্তি নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করে, অথচ সে জানে যে, ঐ ব্যক্তি তার পিতা নয়। তার জন্য বেহেশত হারাম”। [আত-তারগীব ওয়াত তারহীব ৩:৭৩, তাফসীরে মা‘আরিফুল কুরআন ১০৭০]