শর্ত সাপেক্ষে ঋণ গ্রহণ

মুফতী মনসূরুল হক সাহেব১৩ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমি জনৈক ব্যক্তির নিকট ১ হাজার টাকা ঋণ চেয়ে ছিলাম। তখন সে শর্ত আরোপ করল যে, ওমুক মাসে নয়শত টাকা পরিশোধ করতে হবে, আর সঙ্গে দুই মন ধান দিতে হবে। এরূপ শর্ত সাপেক্ষে ঋণ গ্রহণ করা জায়েয হবে কি?

উত্তর

এরূপ শর্ত সাপেক্ষে টাকা পয়সা লেন-দেন করা সুদী কারবারের অন্তর্ভুক্ত। কারণ, এখানে ঋণ দেওয়াতেই একশত টাকাই দুই মন ধান পাচ্ছে অথচ টাকা ঋণ প্রদানকারী যদি গ্রহীতার নিকট থেকে কিছু লাভ গ্রহণ করে তাহলে সেটা সুদ ও হারাম হবে। (প্রমাণঃ দুররে মুখতার, ৫:১৬৬ #আযীযুল ফাতাওয়া, ১:৬৪৮ #জাওয়াহিরুল ফিকহ, ৩:৩৮)

শর্ত সাপেক্ষে ঋণ গ্রহণ | ইসলামী যিন্দেগী