মুসলমানের শরীক অমুসলিমের রক্ত প্রবেশ করানো

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

মুসলিম ও অমুসলিমের রক্তের গ্রুপ মিলে গেলে চিকিৎসার ক্ষেত্রে একের শরীরের রক্তে অন্য শরীরে প্রবেশ করানো জায়িয আছে কি-না?

উত্তর

শরী‘আতের ব্যাখ্যা প্রদানকারী উলামায়েকিরাম যেহেতু কোন রকম পার্থক্য করা ব্যতিতই একান্ত অপারাগতার ক্ষেত্রে রক্ত গ্রহণকে জায়িয বলেছেন। সুতরাং মুসলমানের শরীরে কোন বিধর্মীর রক্ত গ্রহণ করা এবং বিধর্মীর শরীরে মুসলমানের রক্ত প্রবেশ করানো জায়িয হবে। তবে যেহেতু রক্ত মানুষের স্বভাব-প্রকৃতিতে দরুন প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাই অমুসলিম ও পাপীদের রক্ত থেকে সাধ্যনুযায়ী বিরত থাকাটাই অধিকতর শ্রেয়। [হিদায়াহ ২:৩৫১ আল আশবাহ ওয়ান নাজায়েয; ১:১৪০ আল বাহরুর রায়িক ১:১১৫; ফাতাওয়া আলমগীরী ৫:৩৫৫]

মুসলমানের শরীক অমুসলিমের রক্ত প্রবেশ করানো | ইসলামী যিন্দেগী