জামা‘আতের সাথে নফল পড়া

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

শবে-কদরের নামায জামা‘আতে পড়া। তারাবীহের পর বিতরের আগে জামা‘আতের সাথে নফল পড়া

শবে-কদরের নামায জামা’আতের সাথে পড়া জায়িয হবে কি-না? তারাবীহের নামায জামা’আতে পড়ার পর বিতির নামায রেখে নফল নামায একা একা বা জামা‘আতের সাথে পড়া জায়িয কি-না?

উত্তর

হাদীস শরীফে যে তিন ধরনের নফল নামায জামা‘আতের সাথে পড়ার বর্ণনা এসেছে, অর্থাৎ কুসূফ, ইসতিসক্বা ও তারাবীহ্ এ তিন ধরনের নফল নামায ব্যতীত অন্য কোন নফল নামায তিনের অধিক ব্যক্তি মিলে জামা‘আতের সাথে পড়া মাকরূহে তাহরীমী। চাই তারা এমনিতেই জামা‘আতে শরীক হোক, বা তাদেরকে ডেকে শরীক করা হোক। যেহেতু শবে-কদরের নামায উল্লেখিত তিন ধরনের নফলের অন্তর্ভুক্ত নয়, তাই শবে-কদরের নফল নামাযও জামা’আতের সাথে পড়া মাকরূহে্ তাহরীমী হবে। তেমনিভাবে তারাবীহের নামায জামা‘আতে পড়ার পর বিতরের আগে নফলের জামা‘আত করাও জায়িয নয়। তবে যদি বিতরের জামা’আত কোন কারণে বিলম্বিত হয়, তাহলে একা নফল পড়তে পারে।

[প্রমাণঃ ফাতাওয়া রশীদিয়া, ৩৫৪ # ফাতাওয়া দারুল উলূম, ৪:২২৪ # ইমদাদুল ফাতাওয়া, ১:৩৭৭]

জামা‘আতের সাথে নফল পড়া | ইসলামী যিন্দেগী