মসজিদে ইমাম, মুয়াযযিনের বাসস্থান নির্মাণ

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

মসজিদের মধ্যে ইমাম, মুয়াযযিনের জন্য বা ভাড়া দেয়ার রুম বানানো জায়িয আছে কি-না? অথবা যদি ইমাম মুয়াযযিন এর জন্য মসজিদের বারান্দায় রুম বানানো হয়, তা জায়িয হবে কি না?

উত্তর

শর‘ঈ মসজিদ বাননোর পর মসজিদের কোন অংশ ইমাম মুয়াযযিনের জন্য রুম করা বা ভাড়া দেওয়ার জন্য রুম করা জায়েয নয়। এরূপ উক্ত মসজিদের বারান্দা রুম করাও জায়িয হবে না। কেননা, প্রচলিত মসজিদ সমূহের বারান্দা মসজিদের মধ্যে শামিল ধরা হয়। সুতরাং তা অন্য কোন কাজের জন্য ব্যবহার করা জায়িয নয়। তবে যদি মসজিদ বানানোর সময় ইমাম মুআযযিনের থাকার জন্য মসজিদ সংলগ্ন কোন রুম বানিয়ে থাকে, বা ভাড়া দেওয়ার নিয়্যতে রুম বানিয়ে থাকে, তাহলে তা জায়িয হবে। [প্রমাণঃ ফাতাওয়া শামী ৪:৩৮৫; ফাতাওয়া রাহীমিয়া ৩:১৬২]

মসজিদে ইমাম, মুয়াযযিনের বাসস্থান নির্মাণ | ইসলামী যিন্দেগী