মাসাইল
১০০%

মসজিদের নামে মান্নত করে অন্য ক্ষেত্রে দেয়ার বিধান

প্রশ্ন

আমি গত এস এস সি পরীক্ষার সময় কিছু টাকা মান্নত করেছিলাম মসজিদ অথবা ভিক্ষুককে দেয়ার জন্য। বলেছিলাম-যদি পাশ করি, তাহলে দিব। অতঃপর পাশ করেছি, কিন্তু এখনো টাকা দেইনি। টাকাগুলো কি মসজিদে দিব, না ভিক্ষুককে দিব? মসজিদে টাকা মান্নত করা কি জায়েয আছে?

উত্তর

আল্লাহ তা‘আলার ঘর কোন মিসকীন নয়। সুতরাং, সেখানে যাকাত বা মান্নতের টাকা দেয়া জায়েয নয়। কাজেই আপনার ঐ টাকা মিসকীনদেরকেই দিতে হবে। মসজিদের জন্য মান্নত হয় না। কাজেই কেউ মসজিদের জন্য মান্নত করলে, তা পুরা করা জরুরী নয়। তবে যদি পুরা করে তাহলে নফল দান হবে। অবশ্য মসজিদের গরীব মুসল্লীদের জন্য মান্নত জায়েয আছে। (প্রমাণ বাদায়িউস সানায়ি ৫:৮২, আদ-দুররুল মুখতার ৩:৭৩৫, দারুল উলূম ১২:১২৯:১৩২)