মাসাইল
১০০%
বরই পাতা দিয়ে লাশ গোসল দেয়া
প্রশ্ন
মৃত্যুর পর লাশকে গোসল দেয়ার জন্য বরই পাতা ব্যবহার করা হয় কেন?
উত্তর
হযরত উম্মে আতিয়্যা রাযি. হতে বর্ণিত আছে যে, হুযূর ﷺ-এর কন্যা যয়নব রাযি.-এর মৃত্যুর পর হুযূর ﷺ কিছু মহিলাকে হুকুম করলেন- তোমরা তাকে গোসল করাও, তিনবার অথবা পাঁচবার অর্থাৎ বেজোড় সংখ্যায় শরীরে পানি ঢালবে এবং তাকে বরই পাতা মিশ্রিত গরম পানি দ্বারা গোসল দিবে।
বরই পাতার দ্বারা গরমকৃত পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করানো মুস্তাহাব। এর দ্বারা উপকার হচ্ছে- এর দ্বারা ময়লা দূর হয় এবং মৃত ব্যক্তির লাশ দেরীতে নষ্ট হয়।
[প্রমাণ: তিরমিযী শরীফ ১:১৯৩, রদ্দুল মুহতার ২:১৯৬, বাদায়িউস সানায়ে ১:৩০১]