মাসাইল
১০০%
মুসল্লীদের অনুপস্থিতিতে ইমামের একাকী জামা’আত করা
প্রশ্ন
কোন মসজিদের দ্বায়িত্বে নিয়োজিত ইমাম সাহেব জামা’আতের গুরুত্ব বুঝে পাঁচ ওয়াক্ত নামায আদায় করতে ইচ্ছুক। কিন্তু মহল্লার লোক অধিকাংশ নামাযী না হওয়ায় জামা’আতের গুরুত্ব না বুঝে অথবা অলসতার কারণে মসজিদে আসে না। যার কারণে মাঝে মাঝে ইমামের একাই নামায আদায় করতে হয়। এমতাবস্থায় ইমামের জামা’আত তরক হওয়ায় কি গুণাহ্ হবে? যদি গুণাহ্ হয়, তাহলে কি ইমাম সাহেব তার দ্বায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে যেখানে পাঁচ ওয়াক্ত জামা’আতের সাথে নামায আদায় করতে পারবেন সেখানে স্থান নেওয়ার চেষ্টা করবেন?
উত্তর
এমতাবস্থায় উক্ত ইমাম আযান ও ইকামত দিয়ে একা একা নামায আদায় করে নেবেন। এতে তার জামা’আতের সওয়াব হাসিল হয়ে যাবে। তবে মহল্লার লোকদের জামা’আতের গুরুত্ব বুঝিয়ে জামা’আতের পাবন্দ বানাতে চেষ্টা অব্যাহত রাখবেন। [প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম, ৩:৫৩ # মাহমূদিয়া, ১৪:২০৫]