মাসাইল
১০০%
কাফফারার রোযা রাখা অবস্থায় ঈদ এসে গেলে করণীয়
প্রশ্ন
জিজ্ঞাসাঃ কোন ব্যক্তি রোযার কাফফারা আদায় করতে শুরু করার কিছুদিন পরই ঈদুল আযহার সময় হয়ে যায়। এমতাবস্থঅয় উক্ত ব্যক্তির পূণরায় ষাটটি রোযা রাখতে হবে কি-না?
উত্তর
শরীয়তের দৃষ্টিতে রোযার কাফফারার জন্য রমাযান, ঈদ কিংবা আইয়ামে তাশরীক নেই এমন ২মাস ধারাবাহিকভাবে রোযা রাখা জরুরী। তাই ষাটদিনের ভিতরে ঈদ এসে গেলে ঈদের পর নুতনভাবে ষাট দিন রোযা রাখতে হবে। উল্লেখ্য যে, কাফফারার রোযা রাখা অবস্থায় মাহিলার মাসিকের কারণে বিরতি পালন করতে হলে সেক্ষেত্রে পুনরায় শুরু থেকে নতুনভাবে রোযা রাখতে হয় না। তবে মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে অবশিষ্ট রোযাগুলো রাখা আরম্ভ করতে হবে।
[প্রমাণঃ সুরা মুজাদালাহ ৪# ফাতাওয়া শামী ২:৪১২# ফাতাওয়া দারুল উলূম ৬:৪৫৫ ও ৪৫৮]