মাসাইল
১০০%
নিজ স্ত্রীকে “তুমি আমার জন্য হারাম” বলা
প্রশ্ন
আমাদের বিয়ের বয়স ৬ বছর। এক বছর যেতে কোন একদিন শয়তানের প্ররোচনায় পড়ে আমার স্ত্রীকে আমি বলে ফেলেছিলাম তুমি আমার জন্য হারাম। অনেক দিন পরে বুঝতে পারলাম আমার এই কথাটা বলা ঠিক হয় নাই। আমি ভীষণ অন্যায় করে ফেলেছি। অতঃপর একজন আলেমকে জিজ্ঞাসা করার পর তিনি বিবাহ দোহরিয়ে নেয়ার কথা বলায় আমি তাই করেছি। কাজটি সঠিক হয়েছে কি-না?
উত্তর
বর্ণিত সুরতে আপনার স্ত্রীর উপর এক তালাকে বায়েন পড়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায়। অতঃপর আলেম সাহেবের কথা অনুযায়ী বিবাহের সকল শর্তসহ পুনরায় বিবাহ দোহরিয়ে থাকলে তা সঠিক হয়েছে। তবে ভবিষ্যতে আপনি এ স্ত্রীর ক্ষেত্রে আর মাত্র দুই তালাকের মালিক থাকবেন। কখনো দুই তালাক দিলেই মোট তিন তালাক হয়ে এ স্ত্রী আপনার জন্য সম্পূর্ন হারাম হয়ে যাবে। [রদ্দুল মুহতার ৩:৪৩৩]