মাসাইল
১০০%
ঈদের পরে ফিতরা দিলে ওয়াজিব নফল
প্রশ্ন
কোন লোক যদি ঈদুল ফিতরের দিনের আগে অথবা ঈদের নামাযের পরে সদকায়ে ফিতর আদায় করে, তাহলে তার সদকায়ে ফিতর ওয়াজিব হিসেবে আদায় হবে, না সাধারণ দান হিসেবে আদায় হবে?
উত্তর
সদকায়ে ফিতর ঈদুল ফিতরের দিনের আগে বা পরে আদায় করলে উভয় সুরতে তা ওয়াজিব হিসেবে আদায় হয়ে যাবে এবং সদকায়ে ফিতর হিসেবেই গণ্য হবে। সাধারণ দান হিসেবে হবে না। তবে সদকায়ে ফিতর ঈদের দিন ঈদের নামাযের আগে আদায় করাই সর্বোত্তম।
[প্রমাণঃ আল বাহরূর রায়িক ২:২৫৫; আহসানুল ফাতওয়া ৪:৩৭৪ হিদায়া ১:২১১]