বোরকা পরে চেহারা খুলে রাখা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২ ফেব্রুয়ারি, ২০২৫মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

রাস্তাঘাটে দেখা যায় অনেক দ্বীনদার মহিলারাও বোরকা পরে নেকাব উঠিয়ে রাখে, এতে তাদের সম্পূর্ণ মুখমন্ডল খোলা থাকে, আবার অনেককে দেখা যায় মুখের উপর দিয়ে কাপড় পেঁচিয়ে রেখে চোখ বের করে রাখে, তার সাথে মুখের কিছু অংশও বের হয়ে যায়। এ ব্যাপারে 'শরী‘আতের হুকুম কি?

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে পরবর্তী যুগের উলামায়ে কেরামের ফতওয়া অনুযায়ী মহিলাদের সম্পূর্ণ শরীর সতরের অন্তর্ভুক্ত। (পায়ের পাতা ব্যতীত) সুতরাং তাদের জন্য গায়ের মাহরামদের সামনে বা রাস্তাঘাটে চলার সময় চেহারা খোলা রাখা নাজায়েয। চোখ ও সতরের অন্তর্ভুক্ত। তাই চোখও ঢেকে রাখা কর্তব্য। তেমনিভাবে উভয় হাতে মোজা পরে বের হওয়া জরুরী। শুধু পায়ের পাতা খোলা রাখতে পারে। তবে উত্তম হলো পাও খোলা না রেখে মোজা পরে বের হওয়া। এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য দেখুন আমার লেখা "ডাক্তার জাকির নায়েকের ভ্রান্ত মতবাদ।" (ফাতাওয়া মাহমুদিয়া-৬-৩৭৩; হেদায়া- ৪৫৮)

বোরকা পরে চেহারা খুলে রাখা | ইসলামী যিন্দেগী