মাসাইল
১০০%
অল্প বয়সী ছেলের সাথে বিবাহ
প্রশ্ন
আমাদের মহল্লায় এক মেয়ে অল্প বয়সী এক ছেলেকে বিবাহ করেছে। ছেলেটা ছিল মেয়ের ছোট ভাইয়ের বন্ধু। শরী‘আত মুতাবেক জায়িয আছে কি-না? জানতে ইচ্ছুক।
উত্তর
বয়স্কা মহিলা অল্প বয়সী ছেলেকে বিবাহ করতে পারে। কিন্তু উত্তম হল মেয়ের বয়স ছেলের তুলনায় কম হওয়া। আর ছেলে যদি একেবারে নাবালিগ হয় তাহলে তার পক্ষে কোন অলীর অনুমতি থাকা শর্ত। সুতরাং আপনাদের মহল্লায় যে মেয়ের অল্প বয়সী ছেলের সাথে বিবাহ হয়েছে সে যদি সাবালগ হয় এবং তাতে ছেলের ওলীর ইজাযত থাকলে তা জায়িয আছে। কোন অসুবিধা নেই।
[প্রমাণঃ দুররে মুখতার, ৩:৮ #ফাতওয়া দারুল উলূম ৭:২২৭ #দুররে মুখতার ৩:৫৬]