মসজিদ স্থানান্তরিত করার পর পূর্ববর্তী স্থানের হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা

প্রশ্ন

কোন ব্যক্তি মৌখিকভাবে মসজিদ নির্মাণের জন্য কিছু জমি নির্দিষ্ট করে ওয়াকফ করেছে। কিন্তু পরবর্তীতে উক্ত স্থানে মসজিদ নির্মাণ না করে অন্য একটি মসজিদ নির্মাণ করে জামা‘আতে নামাযের ব্যবস্থা করেছে। এখন প্রথম স্থানটি খালি রয়েছে। শরী‘আতের দৃষ্টিতে এ জায়গার হুকুম কি?

উত্তর

প্রশ্নে বর্ণিত মসজিদের নামে প্রথম জমির ওয়াকফ সহীহ হয়ে গেছে। তাই উক্ত স্থানে মসজিদের প্রয়োজন হলে মসজিদ নির্মাণ করতে হবে। আর যদি মসজিদের প্রয়োজন না থাকে তাহলে উক্ত জমির ফসলাদি ও অন্যান্য আয় পার্শ্ববর্তী মসজিদের কল্যাণে খরচ করতে হবে। [আলমগীরী ২:৩৫৭]

মসজিদ স্থানান্তরিত করার পর পূর্ববর্তী স্থানের হুকুম | ইসলামী যিন্দেগী