মাসাইল
১০০%
ভ্রান্ত হাদীস
মুফতী মনসূরুল হক সাহেব২৯ সেপ্টেম্বর, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল
প্রশ্ন
পৃথিবী কি ষাড়ের শিং এর উপর ?
উত্তর
এ সংক্রান্ত বর্ণনাটি হল,
إن الأرض على صخرة، والصخرة على قرن ثور، فإذا حرك الثور قرنه تحركت الصخرة، تتحركت الأرض، وهى الزلزلة
অর্থাৎ পৃথিবী একটি পাথরের উপর। পাথরটি একটি ষাড়ের শিং এর উপর। যখন বলদ শিং হেলায় তখন পাথর নড়ে উঠে, সাথে সাথে পৃথিবীও প্রকম্পিত হয়। আর এটিই ভূমিকম্প। এটাকে অনেকে হাদীস মনে করে থাকে। বাস্তবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নয়। হাদীসে নববীর সাথে এর কোন ন্যুনতম সম্পর্ক নেই।