মাসাইল
১০০%
নামাযে হুযূর ﷺ এর নাম পড়লে দরূদ পড়ার হুকুম
প্রশ্ন
“সূরা ফাতহ”-এর ২৯ নং আয়াতের শুরুতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ আছে। এখন প্রশ্ন হলো-ইমাম সাহেব যদি উক্ত আয়াত নামাযের মধ্যে তিলাওয়াত করেন, আর যদি দরুদ পড়ে ফেলেন, তখন তার হুকুম কি?
উত্তর
ইমাম সাহেব নামাযের মধ্যে উক্ত আয়াত পাঠ করলে, ইমাম সাহেব বা মুক্তাদীগণ কেউ দরুদ শরীফ পড়বেন না। যদি কেউ পড়ে ফেলেন তাহলে তার নামায ফাসিদ হবে না। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া ৩:৪৩৩]
তবে শুধু (নামায ছাড়া) তিলাওয়াতের সময় কেউ উক্ত আয়াত তিলাওয়াত করলে বা শুনলে দরুদ শরীফ পড়তে পারে।
তবে যিনি তিলাওয়াত করেন, তার জন্য উত্তম হল তিলাওয়াত শেষে দরুদ শরীফ পড়ে নেয়া। [প্রমাণঃ ফাতাওয়া শামী ১:৫১৯ পৃঃ# খাইরুল ফাতাওয়া ১:২৬৫]
ولو سمع اسم النبي صلى الله عليه وسلم وهو يقرأ لا يجب ان يصلي وان فعل ذلك تعد فراغه من القرآن فهو حسن كذا في الينابيع. (ردالمحتار:1/519)