যাকাতের নির্ধারিত টাকা থেকে অতিরিক্ত টাকা দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

অনেক সময় গরীব-মিসকীনদের যাকাত দিতে দিতে যাকাতের নির্ধারিত টাকা শেষ হয়ে অতিরিক্ত দেয়া যায়। এখন অতিরিক্ত টাকা দান করার সময় পরবর্তী বছরের যাকাতের নিয়্যাত করলে, তা আগামী বছরের যাকাত হিসেবে আদায় হবে কি?

উত্তর

যদি কেউ শুরু থেকেই এ নিয়্যাত করে নেয় যে, এ বছর যা যাকাত আদায় করতে যাচ্ছি, তার চেয়ে অতিরিক্ত যা দেয়া হবে, তা আগামী বছরের অগ্রীম যাকাত হিসেবে আদায় করবো। তাহলে অতিরিক্ত টাকা আগামী বছরের যাকাতের মধ্যে গণ্য হবে।

তবে উক্ত অতিরিক্ত টাকার মধ্যে যাকাতের নিয়্যাত না করা ভাল। কারণ, ধণীদের মালের মধ্যে যাকাত ছাড়াও সাধারণ দান হিসেবেও গরীবের হক আছে। তাছাড়া ফরজ যাকাতের মধ্যে কিয়ামতের ময়দানে কোন ত্রুটি বের হলে, নফল দান দ্বারা তা পূর্ণ করা হবে। সুতরাং নফল দানও করা উচিত।

[প্রমাণঃ ফাতওয়া দারুল উলূম ৬:৯২]

যাকাতের নির্ধারিত টাকা থেকে অতিরিক্ত টাকা দেয়া | ইসলামী যিন্দেগী