জিনিসপত্র বা জমি বন্ধক রাখার নিয়ম

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

কোন জিনিস যেমন সাইকেল, ঘড়ি, তলোয়ার অথবা জমি বন্ধক রাখার ব্যাপারে শরী‘আতের হুকুম কি? তা জানালে খুশী হব।

উত্তর

ব্যক্তিগত কোন জিনিস যেমন সাইকেল, ঘড়ি, তলোয়ার অথবা জমি ইত্যাদি কারো কাছ থেকে কোন পাওনার বিনিময়ে এই শর্তের উপর বন্ধক রাখা যে, যতদিন উপরোক্ত হক বা পাওনা পরিশোধ না করবে, ততদিন পর্যন্ত উক্ত জিনিস বন্ধক থাকবে এবং যখন সম্পূর্ণ প্রাপ্য বুঝিয়ে দিবে, তখন সম্পূর্ণ জিনিস সে ফেরত দিবে। এ ধরনের লেন-দেনকে শরী‘আতে বৈধ ঘোষণা করেছে।

এখানে জেনে রাখা জরুরী যে, বন্ধক গ্রহণকারীর জন্য বন্ধকের জিনিস ভোগ ব্যবহার করা বা তা থেকে কোন প্রকার ফায়দা হাসিল করা জায়েয নেই। (প্রমাণঃ মুসলিম শরীফ, ২:৩১ #ফাতাওয়া শামী ৬:৪৯৮ #ইমদাদুল ফাতাওয়া ৩:৪৫)

জিনিসপত্র বা জমি বন্ধক রাখার নিয়ম | ইসলামী যিন্দেগী