মাসাইল
১০০%
বিভিন্ন বিক্রিত জিনিসে দেয়া লটারী গ্রহণ
প্রশ্ন
আমাদের দেশের বিভিন্ন পন্যের উপর দেয়া প্রচলিত লটারী গ্রহণ করা জায়িয হবে কি-না? যেমন, কোকাকোলা ইত্যাদির মাধ্যমে লটারী করা হয়।
উত্তর
বর্তমানে পণ্যের উপর দেয়া প্রচলিত লটারী সরাসরি জুয়া না হলেও জুয়ার সাথে তার সাদৃশ্য বিদ্যমান। অতএব, এ লটারী পাওয়ার উদ্দেশে পন্য ক্রয় জায়িয হবে না। কেউ এ জাতীয় লটারীতে কিছু পেয়ে থাকে তাহলে তা সাওয়াবের নিয়্যাত না করে গরীব-মিসকীনদের মধ্যে বণ্টন করে দিবে।