সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও সিজদা করা

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্বেও সিজদায়ে সাহু করলে, নামাযের কোন ক্ষতি হবে কি-না?

উত্তর

নামাযের ভিতর সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্বেও যদি কেউ খামাখা ইচ্ছাকৃত ভাবে সিজদায়ে সাহু করে, তাহলে তার নামায মাকরূহে্ তাহরীমী হবে। তবে যদি কেউ এ ধারণার উপর সিজদায়ে সাহু করে যে, তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছে অথচ বাস্তবে এরূপ ভুলের কারণে সিজদা সাহু ওয়াজিব হয় না, তাহলে তার নামায মাকরূহ্ হবে না। বরং মনের সন্দেহ দূরীভূত করতে এমতাবস্থায় সিজদায়ে সাহু করাটাই উত্তম।

ومما لا ينبغي اغفاله انه يجب سجود السهو في جميع صور الشك سواء عمل بالتحري او بني علي الاقل – [ عالمكيري 1/131]

[প্রমাণঃ ফাতাওয়া শামী, ১:৫৯৯]