জুমআর খুতবা

প্রশ্ন

আমি খিলগাও এলাকার বাসিন্দা। আমি মাঝে মাঝে খিলগাঁও ঝিল মসজিদে জুমআর নামায পড়ি। উক্ত মসজিদের খতীব, বাংলাদেশের একজন নামকরা আলেম দাঁড়িয়ে জুমআর খুতবা দেবার সময় মাঝে মাঝে আরবী হাদীস পড়ে বাংলায় তা তরজমাও ব্যাখ্যা করে থাকেন। যেমন একদিন খুতবার মাঝে সাহাবীদের আজমত সম্পর্কিত হাদীস খুতবার মাঝে আসলে, তিনি আরবী হাদীসটির বাংলা তরজমা করে সংক্ষিপ্ত ব্যাখ্যাও পেশ করেন। তারপর আবার আরবীতে খুতবা শেষ করেন। এখন আমার প্রশ্ন হল, আরবীতে খুতবা দেবার মাঝে মাঝে বাংলায় কথা বলা, বা আরবী হাদীসের অনুবাদ জুমআর খুতবা দেবার সময় ভিন্ন ভাষায় করা কতটুক শরীয়তসম্মত?

উত্তর

জুমআর খুতবা নিরেট আরবীতে হওয়াই শরীয়তসম্মত। এর বিপরীত ভিন্ন ভাষায় জুমআর খুতবা দেয়া, বা খুতবার মাঝে ভিন্ন ভাষায় তা অনুবাদ করার কোন প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহিহ ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদীন,  আইয়িম্মায়ে মুজতাহিদীন, সালাফে সালেহীন এবং আকাবিরে উলামায়ে দেওবন্দ থেকে প্রমাণিত নয়। তাই এভাবে খুতবা প্রদান করা বিদআত। [ফাতাওয়া কাসিমীয়া-৯/৩98-৩৯৯]

وكل ما حرم فى الصلاة حرم فيها، أى فى الخطبة (الدر المختار مع رد المحتار-3\35)

الخطبة يوم الجمعة، وفى العيد بغير اللسان العربى، أو ترجمتها بالعجمى احدثوا ذلك بعد قرون الخير بلا إثارة من علم (مجموعة الفتاوى-2\247)

فإنه لا شك فى أن الخطبة بغير العربية خلاف السنة المتاوارثة من النبى صلى الله عليه وسلم والصحابة، فيكون مكروها تحريما (عمدة الرعاية على هامش شرح الوقاية، باب أحكام صلاة الجمعة-1\200)

ولاينبغىللإمامأنيتكلمفىخطبتهبشيئمنحديثالناس،لأنهذكرمنظوم (مبسوطسرخسى،كتابالصلاة،بابصلاةالجمعة،دارالكتبالعليمة-2\27)

জুমআর খুতবা | ইসলামী যিন্দেগী