সারা বছর রোজা রাখার হুকুম
প্রশ্ন
সারা বছর ধারাবাহিক ভাবে কি রোজা রাখার বিধান ইসলামে আছে ?
উত্তর
সারা বছর রোযা রাখা এমন কি নিষিদ্ধ সময়েও রোযা রাখা মাকরূহে তাহরীমী। যদি নিষিদ্ধ সময়ে রোযা না রেখে এমনিতে সারা বছর রোযা রাখে। তাহলে এর হুকুম কী? এ বিষয়ে ফুক্বাহায়ে কেরামের মাঝে মতভেদ আছে। কেউ কেউ এটাকে মাকরূহ বলেছেন। কারণ, এটা ইবাদত থাকে না, বরং অভ্যাসে পরিণত হয়। এছাড়া এতে করে শরীর দুর্বল হয়ে যায়। তবে কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন। কোন সমস্যা নেই বলে মত ব্যক্ত করেছেন। সুতরাং এতে করে সওয়াব হবে। এ মতটাই অধিক যৌক্তিক ও গ্রহণযোগ্য। তবে সারা বছর রোযা রাখার ক্ষেত্রে সওমে দাউদ আলাইহিস সালাম সবচে’ উত্তম। সেটি হল, একদিন রোযা রাখা ও পরের দিন রোযা না রাখা। এভাবে সারা বছর রোযা রাখা। নিষিদ্ধ দিনসমূহে রোযা না রাখা।
عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ، وَيَنَامُ سُدُسَهُ»
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আল্লাহর নিকট অধিক পছন্দনীয় সওম হলো দাঊদ (আঃ)-এর নিয়মে সওম পালন করা। তিনি একদিন সওম পালন করতেন আর একদিন বিরত থাকতেন। আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় সালাত হলো দাঊদ (আঃ)-এর নিয়মে সালাত আদায় করা। তিনি রাতের অর্ধাংশ ঘুমাতেন, রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়াতেন আর বাকী ষষ্ঠাংশ আবার ঘুমাতেন। [সহীহ বুখারী, হাদীস নং-৩৪২০]
الذي كره تحريما “صوم العيدين” الفطر والنحر للإعراض عن ضيافة الله ومخالفة الأمر “و” منه صوم “أيام التشريق” لورود النهي عن صيامها (طحطاوى على مراقى الفلاح-640، البحر الرائق، كويته-2/257، مجمع الأنهر-1/343)
“وكره صوم الدهر” لأنه يضعفه أو يصير طبعا له ومبنى العبادة على مخالفة العادة (حاشية الطحطاوى على مراقى الفلاح-641، بدائع الصنائع-2/217، الدر المختار مع رد المحتار-3/337-338)
ويكرهصومالوصالوهوأنيصومالسنةكلهاولايفطرفىالايامالمنهىعنهاواذاافطرفىالايامالمنهيةالمختارانهلابأسبهكذافىالخلاصة (الفتاوىالهندية-1/201،ردالمحتار-3/337)