মাসাইল
১০০%
সৌন্দর্য বৃদ্ধির জন্য পুরাতন মসজিদ ভাঙ্গা
প্রশ্ন
একটি মসজিদ সৌন্দর্যের জন্য ভেঙ্গে একই প্লটে ৭/৮ হাত দুরে সরিয়ে উঠানো যাবে কি-না ?
উত্তর
সৌন্দর্যের জন্য মসজিদ ভাঙ্গা বা স্থানান্তরিত করা জায়িয হবে না। মসজিদে মুসল্লীদের স্থান সংকুলান না হলে মসজিদ সম্প্রসারিত করা যায়। কিন্তু পুরাতন মসজিদ নষ্ট না হয়ে থাকলে তা ভেঙ্গে নষ্ট করা জায়িয হবে না। তবে মেরামত করা যাবে। [প্রমাণঃ ফাতাওয়া মাহমূদিয়া ১০:১৪৫; ফাতাওয়া মাহমূদিয়া ৬:১৬৫; আল-বাহরুর রায়েক ৫:২৫১; আহসানুল ফাতাওয়া ৬:৪৫১]