মাসাইল
১০০%
মসজিদ মাদরাসার টাকা ঋণ প্রদান
প্রশ্ন
মসজিদ মাদরাসার টাকা কোন ব্যক্তিকে ঋন দেয়া যাবে কি?
উত্তর
মসজিদ মাদরাসার টাকা কাউকে ঋণ হিসাবে প্রদান করা শরী‘আতের দৃষ্টিতে জায়িয নয়। কারণ, মসজিদ মাদরাসার পরিচালক ওয়াকফকৃত সম্পত্তির মুতাওয়াল্লী। তারা আমানতদার হিসাবে উক্ত ধন-সম্পদ থেকে কাউকে ঋণ দেয়ার অধিকার তাদের নেই। [প্রমাণঃ ফাতাওয়ায়ে মাহমূদিয়া ১:৫২৬; ফাতাওয়া শামী ৪:৩৮০; আহসানুল ফাতাওয়া ৬:৪১৭]