কিস্তি টুপি মাথায় দিয়ে নামায আদায়

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

কিস্তি টুপি মাথায় দিয়ে নামায পড়লে কি নামাযের কোন ক্ষতি হবে?

উত্তর

ইসলামের দৃষ্টিতে এমন টুপি পরিধান করা সুন্নাত যা মাথার সাথে মিশে থাকে। কেননা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাড়ীতে অবস্থানকালীন সময়ে টুপি মাথার সাথে মিশে থাকতো। অতএব, যে কোন প্রকার টুপি হোক না কেন, মাথার সাথে মিশে থাকলে এবং বিধর্মীদের সাথে সামঞ্জস্য না হলে তার দ্বারা সুন্নাত আদায় হবে এবং এর দ্বারা নামায পড়াও সহীহ হবে। সুতরাং কিস্তি টুপিও যেহেতু মাথার সাথে মিশে থাকে, তাই তা পরে নামায পড়লে নামাযের কোন ক্ষতি হবে না। [প্রমাণ: ফাতাওয়া মাহমূদিয়া ৫:১১৮]

কিস্তি টুপি মাথায় দিয়ে নামায আদায় | ইসলামী যিন্দেগী