মসজিদে হিন্দু কর্তৃক শুকর মান্নত করা
প্রশ্ন
এক হিন্দু ব্যক্তি শুকর পালত। শুকরটি প্রত্যেক বছর বাচ্চা প্রসব করত, কিন্তু একটি বাচ্চাও জীবিত থাকত না। দেব-দেবীর নামে মান্নত করে সে এর কোন ফল পায়নি। সুতরাং, একবার সে মান্নত করল যে, এবার যদি বাচ্চাগুলো জীবিত থাকে, তাহলে মসজিদে দান করবে। ঘটনা ক্রমে বাচ্চাগুলো বেঁচে গেল। বাচ্চা বড় হবার পর উক্ত হিন্দু ব্যক্তির বাচ্চাগুলো নিয়ে মসজিদে এল। এ মুহূর্তে ইমাম সাহেবের করনীয় কি?
উত্তর
যাকাত ও মান্নতের বস্তুর হুকুম একই । সুতরাং, যেহেতু মসজিদে যাকাত দেয়া যায় না, তেমনিভাবে মান্নতও মসজিদে আদায় করা যায় না। তাছাড়া অমুসলিম ব্যক্তির মান্নত পুরা করা জরুরীও নয়। এর পরও যদি সে মান্নত পুরা করতে চায়, তাহলে সরাসরি বাচ্চাগুলো প্রদান না করে, সেগুলোর বিক্রয়লব্ধ টাকা কেবল ইস্তিঞ্জাখানা নির্মাণ ও তার সংস্কারমূলক কাজে ব্যয় করবে। মূল মসজিদের কাজে ব্যয় করবে না।
(প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম ১২:১০২, ফাতাওয়া শামী ২:৩৪৪, ফাতাওয়া শামী ৩:৭৩৫)