মাসাইল
১০০%
টাই পরা
প্রশ্ন
টাই পরা জায়েয আছে কি? বর্তমানে মুসলমানগণ এমন কি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টাই পরে এবং এটাকে আভিজাত্য হিসেবে তুলে ধরে। শরী‘আতের দৃষ্টিতে এর হুকুম কি?
উত্তর
টাই পরা জায়েয নেই, এটা বিধর্মী খৃষ্টান সম্প্রদায়ের ধর্মীয় নিদর্শন। হাদীস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি কোন বিধর্মী সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং টাইসহ আরো যত বিজাতীয় লেবাস পোশাক আছে যেমন, ক্রস চিহ্ন ধারণ করা, পৈতা পরা, সিদুর লাগান, টিকি রাখা ইত্যাদি এ ধরনের সবকিছু পরিত্যাজ্য। (কিফায়াতুল মুফতী ৯/১৫৩)