সানি জামাত পড়া

মুফতী মনসূরুল হক সাহেব২০ অক্টোবর, ২০২৫নামায

প্রশ্ন

আমি মসজিদে জামাতে সহিত নামাজ পড়তে গেলাম , দেখা গেল যে, জামাতে নামাজ শেষ হয়ে গেল ঐ মুহূতে কি সানি জামাত পড়া যাবে। ইমাম সাহেব বলল যে, যে মসজিদে ইমাম ও মুয়াজিন স্থায়ীভাবে থাকবে সেখানে সানি জামাত পড়া যাবে না । (আর এই কথাটা কতটুকু সত্য )

উত্তর

যদি উক্ত মসজিদটি আপনার স্থানীয় মসজিদ হয়, তাহলে হঠাৎ এমন হয়ে গেলে আপনার জন্য দ্বিতীয় জামাত মসজিদের বারান্দায় বা প্রথম জামাত যেখানে হয়েছিল সেখান থেকে একটু সরে গিয়ে পিছনে এসে পড়া যাবে। তবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। অর্থাৎ নিয়মিত এভাবে দ্বিতীয় জামাত করা মাকরূহ হবে। হঠাৎ একদিন দুদিন হলে সমস্যা নেই। আর যদি মসজিদটি স্থানীয় মসজিদ না হয়, বরং সফরের রাস্তায় হয়, তাহলে যেকোন অবস্থায় দ্বিতীয় জামাতে কোন সমস্যা নেই।

وَيُكْرَهُ تَكْرَارُ الْجَمَاعَةِ بِأَذَانٍ وَإِقَامَةٍ فِي مَسْجِدِ مَحَلَّةٍ لَا فِي مَسْجِدِ طَرِيقٍ أَوْ مَسْجِدٍ لَا إمَامَ لَهُ وَلَا مُؤَذِّنَ (رد المحتار، كتاب الصلاة، باب الامامة-2/288

أَنَّهُ – عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ – كَانَ خَرَجَ لِيُصْلِحَ بَيْنَ قَوْمٍ فَعَادَ إلَى الْمَسْجِدِ وَقَدْ صَلَّى أَهْلُ الْمَسْجِدِ فَرَجَعَ إلَى مَنْزِلِهِ فَجَمَعَ أَهْلَهُ وَصَلَّى» وَلَوْ جَازَ ذَلِكَ لَمَا اخْتَارَ الصَّلَاةَ فِي بَيْتِهِ عَلَى الْجَمَاعَةِ فِي الْمَسْجِدِ وَلِأَنَّ فِي الْإِطْلَاقِ هَكَذَا تَقْلِيلُ الْجَمَاعَةِ مَعْنًى، فَإِنَّهُمْ لَا يَجْتَمِعُونَ إذَا عَلِمُوا أَنَّهُمْ لَا تَفُوتُهُمْ.

সানি জামাত পড়া | ইসলামী যিন্দেগী