মাসাইল
১০০%
রোযা অবস্থায় ইনজেকশন নেওয়া বা নিম, পেষ্ট দিয়ে দাঁত মাজা
প্রশ্ন
(ক) রোযা অবস্থায় ইনজেকশন নিলে রোযার কোন ক্ষতি হবে কি-না?
(খ) টুথপেষ্ট বা নিমের ডাল দিয়ে মিসওয়াক করার হুকুম কি?
উত্তর
(ক) রোযা অবস্থায় যে কোন ধরনের ইনজেকশন নেয়া জায়িয আছে। তাতে রোযার কোন ক্ষতি হবে না।
(খ) রোযা অবস্থায় টুথপেষ্ট বা নিমের মাজন দ্বারা মিসওয়াক করা নিষেধ ও মাকরূহ হবে। তবে গাছের ডাল দিয়ে মিসওয়াক করা যায়।
[প্রমাণঃ বাদায়িউস সানায়ি ২:৯৩# ফাতাওয়া শামী ২:১০৬# ফাতাওয়া দারুল উলূম ৬:৪০৮# আহসানুল ফাতাওয়া ৪:৪২২]