নামায রোযার পাবন্দ কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে এমন মহিলার পরিণাম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৮ মে, ২০২৫মহিলাদের বিষয়

প্রশ্ন

একজন মহিলা নামায রোযার খুবই পাবন্দ, কোন অবস্থাতেই নামায রোজা ছুটতে দেয় না। এমনকি অসুস্থ অবস্থায় ও রোযা রাখে। সকাল বিকাল কুরআন তেলাওয়াত করে। কিন্তু বড় বদ মেজাজী।

কথায় কথায় স্বামী-সন্তানদের সাথে ঝগড়া করে থাকে। ছেলে-মেয়েদের জন্য বদ দু‘আ করে, লানত করে। ১০/১৫ দিন পন্ত রাগ করে থাকে। অথচ ৩ দিনের বেশি রাগ করে থাকা হারাম। এমতাবস্থায় উক্ত মহিলার নামায রোযা কি কবুল হবে?

উত্তর

উক্ত মহিলার নামায রোযা তো কবুল হয়ে যাবে। কিন্তু এত বেশি রাগ তার নেকীকে বরবাদ করে দেবে। হাদীসে আছে, রাসূলে আকরাম ﷺ কে জনৈক মহিলা সম্মন্ধে জ্ঞিাসা করা হল, যে নাকি নামায রোযা খুব করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূলে আকরাম ﷺ ইরশাদ করলেন, সে দোযখী। আরেক মহিলা সম্মন্ধে জিজ্ঞেস করা হল, নফল ইত্যাদি তো বেশি করতে পারেনা কিন্তু প্রতিবেশীরা তার উপরে খুশি। ইরশাদ করলেন, সে জান্নাতী।

বিশেষ করে নিজের স্বামী-সন্তানের প্রতি বদমেজাজ হলে আখেরাতে যা হওয়ার তাতো হবেই। কিন্তু দুনিয়া ও তার জন্য জাহান্নামে পরিণত হবে। সুতরাং এথেকে বেঁচে থাকা একান্তই জরুরী। (আপকে মাসাইল-১/২৯৪)

নামায রোযার পাবন্দ কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে এমন মহিলার পরিণাম | ইসলামী যিন্দেগী