মাসাইল
১০০%
সরকারী চাকুরীজীবিদের বেতন
প্রশ্ন
সরকারী অফিস-আদালতে চাকুরী করে বা স্কুল-কলেজে চাকুরী করে যে বেতন পাওয়া যায় সেটা হালাল কি-না? যেহেতু সেটা সরকারী পয়সা। আর সরকারী খাতে পতিতালয়ের পয়সা, সিনেমার অবৈধ ব্যবসা, সুদ-ঘুষ ইত্যাদি পয়সা অর্থাৎ হালাল ও হারাম মিশ্রিত পয়সা রয়েছে। এমতাস্থায় হুকুম কি?
উত্তর
দাতার যিম্মাদারী হচ্ছে পাওনাদারকে হালাল টাকা দিয়ে পাওনা পরিশোধ করে দেয়া। দাতা যদি এ যিম্মাদারী আদায় না করে এবং দাতার টাকা হারাম মিশ্রিত হয়, তাহলে গ্রহীতা যদি তা বৈধ উপায়ে বা স্বীয় অধিকার রূপে গ্রহণ করে, তাহলে গ্রহীতার জন্য তা হালাল হবে। বিনিময় বা প্রারিশ্রমিকের মধ্যে ত্রুটি থাকলে, তার জন্য দাতা দায়ী হবে। গ্রহীতা এ টাকা যে কোন ভাল কাজে ব্যবহার করতে পারবে। [ফাতাওয়া শামী৬:৩৯১; ফাতাওয়া দারুল উলূম৩:১৫৩]