ব্যাবসার হালাল হারাম
প্রশ্ন
বিভিন্ন বিদেশি ওনলাইন মার্কেটপ্লেসে তাদের নিজেদের দেশের লোক ছাড়া অন্য কোন দেশের লোক বেঁচা-কেনা করতে পারে না । তখন ঐ সমস্ত মার্কেটপ্লেসে বাইরের দেশের অনেক লোক ভিপিএনের মাধ্যমে নিজ কম্পিউটারের আইপি এড্রেস এবং নিজ দেশের পরিচয় হাইড করে দিয়ে ঐ দেশের আইপি এড্রেস এবং পরিচয় গ্রহন করে নিজেকে উক্ত দেশের নাগরিক পরিচয় দিয়ে ঐ সমস্থ মার্কেট প্লেসে ব্যবসা চালিয়ে যান ( ব্যবসার পন্য হালাল)। তাদের এই ব্যবসা এবং ব্যবসালব্দ অর্থ কি হালাল হবে ?
উত্তর
ধোঁকা দিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে এভাবে ব্যবসা করা জায়েজ নয়। তবে যেহেতু বিক্রিত পণ্য হালাল ও হালাল পদ্ধতিতে বিক্রি করা হয়, তাই বিক্রির মাধ্যমে প্রাপ্ত টাকা হালাল হবে। হারাম হবে না। তবে ধোঁকাবাজী পরিহার না করলে, ধোঁকার আশ্রয় নেবার গোনাহ হবে।
قوله تعالى- وَاجْتَنِبُواْ قَوْلَ الزُّورِ [الحج-30
এবং মিথ্যা কথা থেকে বাঁচো। {সূরা হজ্জ্ব-৩০}
والأجر يطيب وإن كان السبب حراما، (رد المحتار، كتاب الاجارة، باب الإجارة الفاسدة-9/62
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا (صحيح مسلم، كتاب الايمان، باب قَوْلِ النَّبِىِّ – صلى الله تعالى عليه وسلم – « مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا، رقم الحديث-294)