অনাথ শিশুর দত্তক নেয়া

মুফতী মনসূরুল হক সাহেব২০ সেপ্টেম্বর, ২০২৫বিবিধ

প্রশ্ন

অনাথ শিশুদের তার মায়ের কাছ থেকে অনেকে দত্তক নিয়ে থাকে। এখন উক্ত শিশুটির জন্য তার আসল বাবার নাম গোপন রেখে দত্তক নেয়া পিতা মাতার পরিচয়ে বড় হওয়া তার জন্য কি জায়েজ আছে?

উত্তর

যদি আসল বাবার নাম  জানা থাকে, তাহলে তার নামেই তাকে পরিচিত করাতে হবে। দত্তক নেয়া পিতা মাতাকে আসল পিতা মাতা বলে পরিচয় দেয়া যাবে না। যদিও এমনিতে তাদেরকে বাবা মা বলাতে কোন সমস্যা নেই। কিন্তু আসল বাবা মা পরিচয় দেয়া যাবে না।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়তপ্রাপ্তীর আগে হযরত জায়েদ বিন হারেছা রাঃ কে দত্তক নিয়েছিলেন। তখন অনেকেই হযরত জায়েদকে ‘জায়েদ বিন মুহাম্মদ বলতো’ তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন:

مَّا جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِّن قَلْبَيْنِ فِي جَوْفِهِ ۚ وَمَا جَعَلَ أَزْوَاجَكُمُ اللَّائِي تُظَاهِرُونَ مِنْهُنَّ أُمَّهَاتِكُمْ ۚ وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ۚ ذَٰلِكُمْ قَوْلُكُم بِأَفْوَاهِكُمْ ۖ وَاللَّهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيلَ [٣٣:٤]

ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ ۚ فَإِن لَّمْ تَعْلَمُوا آبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ ۚ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُم بِهِ وَلَٰكِن مَّا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ ۚ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا [٣٣:٥]

আল্লাহ কোন মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি। তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা যিহার কর, তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন।

তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। [সূরা আহযাব-৩-৪]

অনাথ শিশুর দত্তক নেয়া | ইসলামী যিন্দেগী