ইমামের জন্য বালিকা স্কুলে শিক্ষকতা করা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার, মেয়েদের বিষয়

প্রশ্ন

জনৈক ইমাম সাহেব বালিকা স্কুলে শিক্ষকতা করেন এবং ইমামতি করেন। প্রশ্ন হচ্ছে, বালেগা মেয়েরা বোরকা ছাড়াই হলে আসে এবং ক্লাস করে। ইমামের জন্য উভয় চাকুরী জায়েয হবে কি না? এলাকার মুসল্লীদের নামাযের কোন অসুবিধা হবে কি না? জানতে ইচ্ছুক।

উত্তর

মসজিদের ইমাম ও খতীব দীনদার ও পরহেজগার আলেম হওয়া জরুরী। ইমাম যদি পরহেজগার না হন বরং প্রকাশ্য কবীরা গুণাহে লিপ্ত হন, অথবা সগীরা গুণাহে অভ্যস্ত থাকেন, তাহলে তাকে ইমাম হিসাবে নিয়োগ করা মাকরূহে তাহরীমী হবে। আর তার জন্য ইমামতি করাও মাকরূহে তাহরীমী হবে। মসজিদ কর্তৃপক্ষ এরূপ ব্যক্তিকে ইমাম হিসাবে বহাল রাখা নাজায়েয। প্রশ্নে উল্লেখিত কাজটি তথা বালেগা মেয়েদের পর্দা বিহীন পড়ানো নাজায়েয ও হারাম। সুতরাং, উক্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত উল্লেখিত চাকরী বর্জন করে তাওবা ইস্তোগফার না করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য ইমামতি করা মাকরূহে তাহরীমী এবং তার পিছনে নামায পড়াও মাকরূহে তাহরীমী হবে। তাকে ইমামতিতে বহাল রাখাও নাজায়েয হবে। সুতরাং, উক্ত ব্যক্তি স্কুলে চাকরি করলে ইমামতি ছেড়ে দিবেন। অবশ্য তার জন্য ইমামতী করা বা না করা উভয় অবস্থায় স্কুলের চাকুরী ছেড়ে দেয়া জরুরী। (ফাতাওয়ায়ে আলমগিরী-১:৮৩/, কানযুদ্দাকায়েক-২৮, ফাতাওয়ায়ে শামী-১:৫৬০, ফাতাওয়ায়ে রাহীমীয়া-১:১৬৩)

ইমামের জন্য বালিকা স্কুলে শিক্ষকতা করা | ইসলামী যিন্দেগী